প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
চন্দনাইশ সিভিল সোসাইটির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চন্দনাইশ সিভিল সোসাইটির আয়োজিত এক সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মৌখিক ভোটের মাধ্যমে আগামী ০৩ (তিন) মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি চন্দনাইশ উপজেলার মানুষের সার্বিক কল্যাণে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ মাহমুদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুদ্দিন হিরুকে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. জমির উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আছিবুর রহমান আসিফ। মুখপাত্র ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমদ সিদ্দীকি।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাকিলা আরাবী, তৌহিদুল ইসলাম সাঈদ, খাঁন আয়্যুব, মো. সালাউদ্দিন, এনায়েত উল্লাহ জিসান ও মোহাম্মদ আলমগীর।
নবনিযুক্ত আহ্বায়ক আরিফ মাহমুদ বলেন, “সচেতন নাগরিক তৈরির পাশাপাশি চন্দনাইশের মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকারসমূহ পাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে এবং মানুষকে এ বিষয়ে সচেতন করা হবে।”
সদস্য সচিব বলেন, এই আহ্বায়ক কমিটি নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।
দায়িত্বকালীন সময়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কমিটি নিরলসভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করে আহবায়ক কমিটির সবাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট