প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
বাঁশখালী মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মাদ্রাসার হল রুমে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল মাদ্রাসার পরিচালক মাওলানা আনিস বিন আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসার নির্বাহী পরিচালক আল্লামা শাইখ হারুন ইজহার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, সমাজসেবক মোঃ জাফর, ক্বারী মাওলানা ফজলুল করিম, তরুণ সমাজ সেবক এনামুল হক,বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, আলহাজ্ব মোজাফফর আহমদ প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট