প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
লোহাগাডায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপি তথা ধানের শীষের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
সোমবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের উপজেলা শ্রমিক দলের উদ্যোগে তেলিবিলা এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত।
লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইছাহাক কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার শ্রমিকদের সভাপতি এস এম জাকারিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক, সাধারণ সম্পাদক নরুল কবির, চরম্বা ইউনিয়নর শ্রমিক দলের সভাপতি মোস্তাক আহমেদ,বিএনপি নেতা আক্তার হোসাইন, আরব আমিরাত শ্রমিক দলের সহসভাপতি, ওমর ফারুক, জমির উদ্দীন প্রমূখ।
এসময় বক্তারা বলেন নারীদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে এবং মা বোনদের প্রতি কোনো ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য বিএনপি কোনোভাবেই বরদাস্ত করবে না।দেশের নানা সমস্যার সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একটি উন্নত, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সমর্থন প্রয়োজন। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট