প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দানবীর ও বিএনপি নেতা মোঃ লোকমান হাকিম মানিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য এডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহেদুল আনোয়ার চৌধুরী,
বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তফা কামাল,
ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বজল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফোরকান, হাবিবুর রহমান সওদাগর, বিদ্যালয়ের দাতা মামুনুর রশীদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আবদুস সবুর বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল মামুন ও ঢেমশা ইউনিয়ন পরিষদের নারী সদস্য হাছিনা আক্তার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুন্নেছা, সাংবাদিক নুরুল ইসলাম সবুজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট