প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
জেল হত্যা দিবস আজ

নিউজ ডেস্ক, চট্টগ্রাম
১৯৭৫ সালের এই দিনে জাতির চার নেতাকে— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান— নির্মমভাবে হত্যা করা হয়।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁদের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই জাতীয় নেতারা পালন করেন ঐতিহাসিক ভূমিকা।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মুনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী ছিলেন এএইচএম কামারুজ্জামান।
এই সরকারের নেতৃত্বেই নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয়। শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও অনন্য ভূমিকা রেখেছিলেন এই চার নেতা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট