
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলায় দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল করবে সিআইডি।
রোববার (৯ নভেম্বর) সকালে সিআইডির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিআইডির মিডিয়া বিভাগ জানিয়েছে, এ বিষয়ে আজ বিকেলে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।