প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ঢাবির ২,৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ৯টি নতুন আবাসিক হলসহ বড় পরিসরের অবকাঠামো উন্নয়ন

নিউজ ডেস্ক,চট্টগ্রাম পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৪১ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রকল্পে ছাত্র-ছাত্রীদের জন্য ৯টি নতুন আবাসিক হলসহ ৩১টি ভবনের নকশা তৈরির কাজ শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে ছাত্র-ছাত্রীদের হল নির্মাণ শুরু হবে। ৫ বছর মেয়াদি এই প্রকল্প ২০৩০ সালে শেষ হবে।
প্রকল্পে ৬টি একাডেমিক ভবন, শিক্ষক–অফিসারদের জন্য আবাসন, জলাধার সংস্কার, খেলার মাঠ উন্নয়ন, ড্রেনেজ ও ওয়েস্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট