নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ মালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন অজিত কুমার দাশ।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনকড়ি চক্রবর্তী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত ভট্টাচার্য। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন বশির আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আফতাব উদ্দিন।
এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মনিরুল ইসলাম (উজ্জ্বল)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহফুজুল হক তালুকদার, আইন-শৃঙ্খলা সম্পাদক আবু বকর চৌধুরী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক মেহেদী হাসান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং দপ্তর সম্পাদক হয়েছেন তাইমুর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম. ফজলে করিম, মো. শফিকুল আলম, মো. ইকরামুল হক, মো. ফজলুল এলাহী ও আব্দুল হান্নান।
এর আগে সমিতির উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন এস. এম. ফজলুল হক, মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ আবদুস ছালাম, কোহিনুর কামাল, মোহাম্মদ হাসান জ্যাকি ও মোহাম্মদ নুরুল আলম।
*কালুরঘাট বিসিকের ঐতিহাসিক প্রেক্ষাপট*
কালুরঘাট বিসিক শিল্পনগরীর তথ্যমতে, চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় ১৯৬০ সালের দিকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিল্পাঞ্চলটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮০ সালের দিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে বিসিক শিল্পনগরীটি। শুরুতে ৭১টি শিল্প প্লট নিয়ে যাত্রা করা এ শিল্পাঞ্চল বর্তমানে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বিসিক শিল্পাঞ্চলের উন্নয়ন, শিল্পোদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিল্প খাতের সার্বিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট