ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক সন্ধ্যায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক সন্ধ্যায় ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক সন্ধ্যায়
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে জামায়াতে ইসলামী।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে আরও থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

 

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

 

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ