প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
সাতকানিয়ায় ১৩ দোকানিকে জরিমানা

মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে ১৩ দোকানিকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১ ডিসেম্বর) উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাজার মনিটরিং করতে গিয়ে ভ্রম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে ১৩ দোকানিকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট