প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের এর সভা অনুষ্ঠিত.

নিউজ ডেস্ক
অদ্য ৫ ডিসেম্বর চকবাজার এনামুল হক রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের জরুরী সভা সম্পন্ন হয়। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চিফ কোঅর্ডিনেটর পিডিজি লায়ন কামরুন মালেক'র সভাপতিত্বে ও জয়েন্ট ট্রেজেরার লায়ন মোহাম্মদ আইয়ুব এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য। এছাড়া বক্তব্য রাখেন পিডিজি লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস এমজেএফ, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, লায়ন্স জেলার ইভাল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন জি কে লালা, লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন, লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন-১ লায়ন নিশাত ইমরান, হাঙ্গার চেয়ারপার্সন ও লিও ক্লাব এডভাইজর লায়ন আবু নাসের রনি, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন সিলভাস্টার বার্নাডেট, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোঃ ইসমাইল চৌধুরী, আইপিপি লায়ন বাবুল কান্তি লালা, ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, লায়ন এস কে পালিত, লায়ন মোসাদ্দেক শরীফ, লায়ন রোকেয়া জামান এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন মনিরুল কবির, লায়ন এডাম ম্যাথিউ গনজালভেস, লায়ন মানস বড়ুয়া, লায়ন এসকান্দর আলী, লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব ও আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লায়নিজমের সেবার গগনে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বছর বছর ধরে সেবার দ্যুতি ছড়াচ্ছে। বলিষ্ঠ নেতৃত্ব ও সকলের সহযোগিতায় এই ধারা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও পরিধি বিস্তৃত করতে সুকৌশল ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ অপরিহার্য
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট