প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
সুবর্ণচরে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তার মত বিনিময়

এস এম রফিক মাহমুদ
সুবর্ণচর (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। আজ বিকালে ইউএনওর কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে নবাগত ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরের সার্বিক পরিবেশ-পরিস্থিতি এবং উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান।
ইউএনও বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে।
তিনি আরও বলেন, সুবর্ণচরকে একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আশা করছি, আমরা মিলেমিশে এ উপজেলার সার্বিক উন্নয়নে বিশেষ করে শিক্ষার হার আরো বাড়াতে কাজ করতে পারবো।
সভায় সুবর্ণচরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মত বিনিময় করেন, সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী, একেএম ইব্রাহীম খলিল, লিটন চন্দ্র দাস, আবদুল বারী বাবলু, মো: ছানা উল্যাহ, আরিফুর রহমান, আরিফ সবুজ, খন্দকার দিদারুল আলম, এস এম রফিক মাহমুদ সহ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট