প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
নগরফুল হলিডে স্কুল আগ্রাবাদ শাখায় ১১তম মৌসুমের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম।
১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার নগরফুল হলিডে স্কুল আগ্রাবাদ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে শিশু হাসবে—উষ্ণতার পরশে”-এর ২য় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।সরকারি কলোনি বালিকা বিদ্যালয়, সিজিএস কলোনি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রোগ্রাম সঞ্চালনা করেন নগরফুল হলিডে স্কুল আগ্রাবাদ শাখার মালী নুবাহ ও সাবিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ শাখার চীফ কো-অর্ডিনেটর তানজিলা মিমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিএস কলোনির সমাজকর্মী মোহাম্মদ রিপন।
অতিথির বক্তব্যে বলেন,নগরফুল বহু বছর ধরে মানবিক কাজের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্বই নয়।বরং এটি এক ধরনের মানবিক কর্তব্য।নগরফুল চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য শীতের কষ্ট যেন বাধা হয়ে না দাঁড়ায় - এই লক্ষ্যেই আমরা এক দশকেরও বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আল বুকারি, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য, ইভেন্ট কমিটির সচিব শরিফা আক্তার, সাবেক প্রোজেক্ট ডিরেক্টর সুমিত দত্ত, কালচারাল ডিরেক্টর তাসফিয়া আক্তার, নগরফুল পাঠশালা ডিরেক্টর আয়শা আক্তারসহ নগরফুলের বিভিন্ন শাখার মালীরা।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে নগরফুল হলিডে স্কুল আগ্রাবাদ শাখার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নগরফুল সহ-সভাপতি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং শীতের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নগরফুলের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট