প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
ষষ্ঠ বর্ষপূর্তিতে দুটি হেলমেট উন্মোচন করল ভলকান লাইফস্টাইল

নিজস্ব প্রতিবেদক :
ভলকান লাইফস্টাইল লিমিটেড তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি নতুন মোটরসাইকেল হেলমেট উন্মোচন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজস্ব নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনের যাত্রা শুরু করেছে।
রোববার আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলপ্রেমী, প্রতিষ্ঠানের অংশীজন ও অটোমোবাইল বিষয়ক সাংবাদিকদের উপস্থিতিতে হেলমেট দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ভলকান লাইফস্টাইল তাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রমের পাশাপাশি উৎপাদন খাতে সম্প্রসারণের কথা জানায়।
অনুষ্ঠানে ভলকান লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান ও হোমল্যান্ড গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক ভলকান রেভল্যুশন ও ভলকান ভেলোচে নামের দুটি হেলমেট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হেলমেটগুলো বাংলাদেশে নকশা করা হয়েছে এবং ইউরোপীয় নিরাপত্তা মান ইসিই ২২.০৬ ও যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ ডট-এর সনদপ্রাপ্ত। আগামী ১৫ জানুয়ারি থেকে দেশব্যাপী অনুমোদিত বিক্রয়কেন্দ্রের মাধ্যমে হেলমেট দুটি বিক্রি শুরু হবে।
ভলকান রেভল্যুশনের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা এবং ভলকান ভেলোচের দাম ৫ হাজার ৫০০ টাকা। উভয় হেলমেটের সঙ্গে থাকছে তিন বছরের সরকারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
এছাড়া প্রতিষ্ঠানটি অ্যাক্সর ব্র্যান্ডের অধীনে আরও দুটি নতুন হেলমেট বাজারে এনেছে। এর মধ্যে অ্যাক্সর হান্টার লো-মিড রেঞ্জ গ্রাহকদের জন্য এবং অ্যাক্সর ব্রুটালে প্রিমিয়াম সেগমেন্টের জন্য, যেখানে ডাবল স্পয়লারের সুবিধা রয়েছে।
২০২১ সাল থেকে ভলকান লাইফস্টাইল লিমিটেড বাংলাদেশে অ্যাক্সর হেলমেটের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে। বর্তমানে অ্যাক্সর দেশের অন্যতম শীর্ষ বিক্রিত ডাবল সনদপ্রাপ্ত হেলমেট ব্র্যান্ড।
অনুষ্ঠানে বক্তব্যে এস এম সাফাত ইশতিয়াক বলেন, আন্তর্জাতিক মানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে একটি বাংলাদেশি হেলমেট ব্র্যান্ড বাজারে আনতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি আরও জানান, গত ছয় বছরে প্রতিষ্ঠানটি এক লক্ষের বেশি হেলমেট বিক্রি করেছে।
তিনি সড়ক নিরাপত্তার স্বার্থে সনদবিহীন হেলমেট নিষিদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে ভলকান প্রিমিয়াম সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকের বাসা বা অফিসে গিয়ে মোটরসাইকেল সার্ভিসিং সেবা দেওয়া হবে। পাশাপাশি চালু করা হয়েছে ভলকান ফাস্টলেন, যা গাড়ি ও মোটরসাইকেল বিষয়ক একটি ডিজিটাল সংবাদমাধ্যম।
ভলকান লাইফস্টাইল লিমিটেড বর্তমানে বাংলাদেশে অ্যাক্সর হেলমেট, এইচজেসি হেলমেট, অ্যাক্সিস হেলমেট, স্কয়কো গিয়ার ও আইডেমিতসু লুব্রিকেন্টসের অনুমোদিত পরিবেশক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট