প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে আকবরশাহ থানা জামায়াতের রান্না করা খাবার বিতরণ

বার্তা প্রেরক
আবদুল্লাহ রাসেল
সদস্য, প্রচার বিভাগ, চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানার উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী, থানা সেক্রেটারি রেজাউল করিম, সহ-সেক্রেটারি মুহাম্মদ শাহীন, কাউন্সিলর প্রার্থী ইউসুফ চৌধুরী, কাউন্সিলর প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট