প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2026 ইং
পটিয়ায় কৃষি তথ্য পরিদর্শনে মন্তী আমিন উর রশিদ।

ফারুকুর রহমান বিনজু পটিয়া চট্টগ্রাম -প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়ন কৃষি তথ্য পরিদর্শনে আসেন কৃষি,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।
১৭ই জুলাই (শুক্রবার) বিকাল ৪টায় উপজেলার কচুয়াই ইউনিয়ন ৩নং ওয়ার্ড কালিমহাজন বাড়িতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ পরিদর্শনে এসে তিনি বলেন ৪৫হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়। জমির মালিকানার ভিক্তিতে ৫টি শ্রেণীতে ভাগ করে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে। ১টি কার্ডে ১জন কৃষকের ডাটাবেজ থাকবে।সেই ডাটাবেজ থাকবে কৃষকের জমির মালিকানার,উৎপাদন,ফলন,ধারন ক্ষমতা,মৎস্য চাষ,প্রাণী সম্পদের বিবরণ উল্লেখ থাকবে যাতে ডাটাবেইজ দেখা মাত্র কৃষকের পূর্ণতথ্য চলে আসে।যাতে কৃষকরা অনিয়ম,হয়রানি, প্রতরণার শিকার না হয়।অতিতে এই কার্ড চালু না থাকায় কৃষকরা হয়রানির শিকার হন। এখন তা আর হতে দেব না।
এসময় উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ এনামুল হক, মহাপরিচালক আবদুর রহিম, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক আলী জিন্নাহ,চট্টগ্রাম জেলার অতিরিক্ত পরিচালক আপ্রু মারমা, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান,পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, সিনিয়র উপজেলা কর্মকর্তা স্বপন চন্দ্র দে,টিটন দে সহ কৃষি,মৎস ও প্রাণী সম্পদের কর্মকর্তাগণ।এছাড়া বিএনপির নেতা কর্মীগণ ও উপস্হিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট