প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ২৮৮ চট্টগ্রাম-১১ (বন্দর -পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হয়ে চূড়ান্ত প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ)।
তিনি গণ অধিকার পরিষদ (জিওপি) কেন্দ্রীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক, পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের
চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক।
নেজাম উদ্দীন দলীয় নেতাকর্মীদের নিয়ে গণঅধিকার পরিষদের পল্টনস্থ কেন্দ্রীয় কর্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন । নেজাম উদ্দীন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল
ইউনিয়নের সামদ আলী সিকদার বাড়ীর মুহাম্মদ নুরুল আমিনের পুত্র।
নেজাম উদ্দীন বলেন, গণঅধিকার পরিষদ গণমানুষের দল। জনসাধারণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। গণঅধিকার পরিষদে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই। চট্টগ্রাম-১১ একটি ভিআইপি আসন। এ আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকান্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নিবে বলে আমি আশাবাদী। আমাকে গণ অধিকার পরিষদ থেকে চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষণা করেন গণ অধিকার পরিষদ (জিওপি)
।
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করতে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই আসনে লিফলেট বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ড নিয়মিত পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই আসন থেকে আমি বিজয়ী হলে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত
এলাকা হিসেবে রুপান্তরিত করব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট