প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
হাটহাজারীতে ইউএনওর হাতে কম্বল, খুশি শীতার্তরা

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) হাটহাজারী উপজেলায় বিতরণ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন শীতার্তদের হাতে সরাসরি কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রকৃত দুস্থ মানুষের মাঝেই শীতবস্ত্র পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।
প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য আলাদা বরাদ্দ অনুযায়ী কম্বল বিতরণ করা হচ্ছে। কম্বল পেয়ে খুশি হন শীতার্ত ও দুস্থ মানুষজন।##
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট