প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
বাঁশখালীতে দৃষ্টিনন্দন মুনিরুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র জুমার নামাজের মধ্যে দিয়ে বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া কুলীনপাড়া গ্রামে দৃষ্টিনন্দন নব নির্মিত " মুনিরুল্লাহ জামে মসজিদ" এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) বাদে জুমা এ মসজিদের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মরহুম মাওলানা মুনিরুল্লাহর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউসুফ বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই এলাকায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার। আজ আল্লাহর রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।
উদ্বোধনী দিনে এ মসজিদে প্রায় ৫ শতকের অধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে
গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ও সালাতুল জুমার ইমামতি করেন চট্টগ্রাম দারুল মা-আরিফ মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা ফরিদ আহমদ নামাজ
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন "বৈলছড়ী জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা"র শাইখুল হাদিস মাওলানা আহমদ হাসান।
মরহুম মাওলানা মুনিরুল্লাহর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, বৈলছড়ী জামিয়া মিল্লিয়ার পরিচালক মাওলানা এজাজ আহমদ, কুলীন পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ এনামুল হক, কুলীন পাড়া দক্ষিণ জামে মসজিদের সভাপতি মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জানা যায় কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদে প্রায় ৫ শতাধিক অধিক মুসল্লির একসাথে নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট