প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
পাহাড়ঘেরা জনপদে মানবতার উষ্ণতা ছড়াল জুনিয়র ব্লাড ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেছে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধূপ্যাছড়ি তঞ্চঙ্গ্যাপাড়া ও বাঙ্গালহালিয়া এলাকার দুর্গম পাহাড়ঘেরা জনপদে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় পাহাড়ি জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপকারভোগীদের একটি বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি সম্প্রদায়ের মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। তিনি জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁর সৌজন্য, সহযোগিতা ও সম্মানসূচক আতিথেয়তাকে সংগঠনের পক্ষ থেকে গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করা হয়।
শীত উষ্ণতা কার্যক্রমটি জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও শীত প্রজেক্টের সম্মানিত সভাপতি মো. শিহাব হাসানের সভাপতিত্বে পরিচালিত হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।এ সময় সংগঠনের ৩০০ জনেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
মানবতার কোনো ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমা নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট