প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
ভিক্ষুক পূর্ণাবাসন ও বিকল্প কর্মসুচির আওতায়-রিকশা পেলেন রোকেয়া
ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি- পটিয়ায় ভিক্ষুকদের ভিক্ষা বৃত্তি পেশা বাদ দিয়ে কর্মের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে নতুন একটি কর্মসুচি হাতে নিয়েছেন পটিয়া উপজেলা প্রশাসন।
পটিয়া উপজেলা প্রশাসন ও পটিয়া সমাজ সেবা কার্য্যলয়ের উদ্যাগে গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পটিয়ায় ভিক্ষা পেশায় জড়িত বেগম রোকেয়াকে একটি রিকশা বিতরণ করে "ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসুচি" পালন করেন।পটিয়ায় ভিক্ষা বৃত্তি পেশা ছেড়ে আত্মনির্ভরশীল পথে সকলকে এগিয়ে আসতে উপজেলা প্রশাসনের এই উদ্যাগ।আয়ের উৎসের সুযোগ করে দিলে আর কেউ ভিক্ষা বৃত্তি পেশার সাথে জড়িত থাকবেনা।রিকশাটি হস্তান্তরের সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন,ভিক্ষা বৃত্তি নিরসন ও আত্মকর্মসংস্হানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার এই ধরনের পূণর্বাসনমুলক কর্মসুচিকে বাস্তবায়ন করতে আমাদের এই উদ্যাগ।
উপজেলা প্রশাসনের দেয়া উপহার পেয়ে আবেগাপ্লুত বেগম রোকেয়া বলেন,ভিক্ষা বৃত্তি করে,মানুষের কাছে হাত পেতে আমাকে চলতে হবে না।রিকশাটি আমার স্বামীকে দিব,যাতে সে রিকশা চালিয়ে সংসারের খরচ বহন করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর ও ইউপি সচিব রাজিব মিত্র প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট