প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
মিরসরাইয়ে দিন-দুপুরে গরু চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লো যুবক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::
মিরসরাইয়ে দিন-দুপুরে গরু চুরির সময় হাতেনাতে মো. সাহাব উদ্দিন (৩২) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাহাব উদ্দিন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাঠে বাধা অবস্থায় গরু চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো তাকে আটক করে পুলিশে খবর দেয়।
ভুক্তভোগী গরুর মালিক মো. বেলাল হোসেন মিয়া জানান, তার একটি গরু শুক্রবার দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করা সম্ভব হয়। এর আগেও এই এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট