
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
এছাড়া হাসপাতাল ভবনে রয়েছে ৩৭টি ওয়ার্ড। কলেজ ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। রয়েছে স্টুডেন্ট ওয়ার্ড, শহীদ মিনার , খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শাহ আলমের নামে ‘শাহ আলম বীর উত্তম মিলনায়তন’,‘ ডা. মিলন মুক্তমঞ্চ’।
অন্যান্য : ভেনম রিসার্চ সেন্টার পরমাণু চিকিৎসা কেন্দ্র , কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় খেলার মাঠ, সিএমসি ক্যাফে গুরুত্বপূর্ণ অবকাঠামো সমূহের মধ্যে অন্যতম । লাইব্রেরি ও ছাত্রাবাস : আন্ডার গ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক লাইব্রেরি, বোনস্ লাইব্রেরি ।, সাহিত্য লাইব্রেরি ও স্বাধীনতা গ্যালারি । পুরুষ শিক্ষার্থীদের জন্যÑপ্রধান ছাত্রাবাস, হাফিজুল্লাহ বশির শাওন ছাত্রাবাস এবং লুৎফুস সালাম ছাত্রাবাস। ছাত্রীদের জন্য-কান্তা ছাত্র নিবাস ও দিলরুবা ছাত্রাবাস। ইন্টার্ন চিকিৎসকদের জন্য পৃথকভাবে-ডা. মিজান ইন্টার্ন হোস্টেল (পুরুষ) এবং ডা. জান্নাত মহিলা ইন্টার্ন হোস্টেল
সংগঠনসহ শিক্ষা কার্যক্রম : ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ (চমেকসু)’, ‘কলেজ শিক্ষক সমিতি’, শিক্ষার্থীদের ‘বিতর্ক ক্লাব’ ও ‘রিসার্চ ক্লাব’এবং সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সন্ধানী ইউনিট এই কলেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
কলেজে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, সিএমসি ডে, বাণী অর্চনা, পহেলা বৈশাখ উদযাপন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃক্রীড়া, ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং বার্ষিক শিক্ষা সফর আয়োজিত হয় । ‘প্রাক্তন ছাত্র সমিতি’ এবারে অনুষ্ঠিত রি-ইউনিয়নের বিপুল কর্মযজ্ঞের মধ্যে ‘স্বর্ণবৃক্ষের সোনালি নাম’ অ্যালবামে প্রয়াস নিয়েছে কলেজের প্রতিষ্টাকালিন প্রথম ব্যাচ ১৯৫৮-১৯৫৮ সেশন থেকে ২০২৪-২০২৫ পর্যন্ত সকল শিক্ষার্থীর নাম লিপিবদ্ধ করার।
উপসংহার : ৫২’র মহান ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬ থেকে ৭১’র গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভ‚মিকা ছিল অত্যন্ত সাহসী। বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শাহ আলম ছিলেন এই মেডিকেল কলেজের ছাত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র জসিম, জাকির, সাদেকের আত্মত্যাগে এই মেডিকেল কলেজ মহীয়ান হয়েছে।
‘There can be no better reward or stronger incentive for medical education than developing the attitude of humanity, the follower of an ethical code in ‘tomorrow’s doctors.’ সত্তর বছরের গৌরব ও ঐতিহ্যকে ধারণ করে, ধরিত্রীর বুকে এই মহাবিদ্যালয় আজ চিকিৎসা-শিক্ষা,মানবিক চিকিৎসা-সেবায় সমুজ্জ্বল চিকিৎসা-বিজ্ঞানের এক বাতিঘর ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম পূর্নমিলনী মিলনমেলায় আনন্দ-আবেগে আমাদের গীতিধ্বনি- ‘উই আর সিএমসিয়ান, উই আর সিএমসিয়ান / ইউ এন্ড মী, হী এন্ড শী, সিএমসিয়ান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ক্যাম্পাসে হাসপাতালে আমরা সিএমসিয়ান। এখানে আকাশতলে কতো তারা ফুল ফোটে শতদলে / এক ডাক্তারী জীবনের ঐকতান। উই আর সিএমসিয়ান, আমরা সিএমসিয়ান’।