প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
পটিয়ার সংসদ নির্বাচনের বৈধ প্রার্থী ৭জন

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-আগামী ১২ই ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৮৯চট্টগ্রাম ১২(পটিয়া) আসনের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রিটার্নিং অফিসার চট্টগ্রাম এর স্বাক্ষরিত গেজেটে প্রতিদ্বন্দিতাকারী বৈধ প্রার্থীর তালিকা মঙ্গলবার ২০শে জানুয়ারি প্রকাশ হয়।
বৈধ্য প্রার্থীদের নাম,১/মোহাম্মদ এনামুল হক এনাম, কৈয়গ্রাম,জিরি ইউনিয়ন(বিএনপি) ২/মোহাম্মদ ফরিদুল আলম, মনসা,(বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৩/এস এম বেলাল নুর, পশ্চিম চরকানাই(ইসলামী আন্দোলন বাংলাদেশ)৪/ফরিদ আহমদ চৌধুরী, ডেংগাপাড়া, দঃভূর্ষী(জাতীয় পার্টি)৫/মোহাম্মদ আবু তাহের হেলালি, হুলাইন(ইনসানিয়াত বিপ্লব) ৬/সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, বড়লিয়া (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)৭/মুহাম্মদ সাখাওয়াত হোসেন, খানমোহনা,দঃভূর্ষী,(স্বতন্ত্র)।
যারা ঝরে পড়েন, ১/সিরাজুল ইসলাম চৌধুরী, ডেংগাপাড়া(জাতীয় পার্টি)বাছাই।২/এম এয়াকুব আলী, উত্তর হরিণ খাইন (এলডিপি)ঋণ খেলাপি। ৩/এমদাদুল হাসান, কচুয়াই (গণ অধিকার পরিষদ) দলীয় সিদ্ধান্ত। ৪/সৈয়দ সাদাত আহমদ উত্তরা ঢাকা(স্বতন্ত্র )দৈবচয়ন বাছাই।এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরম নেন ১৫জন,জমা দেন ১১জন,ঝরে পড়েন ৪জন।বাকি বৈধ্য ৭জন প্রার্থী পটিয়ার সংসদ নির্বাচনে লড়াই করবেন।পটিয়া বাসী কৌতুহল দৃষ্টিতে ১২ই ফ্রেবুয়ারীর দিকে তাকিয়ে আছেন কে পরে জয়ের মালা?
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট