প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
রাঙামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তোফাজ্জল হোসেনকে সংবর্ধনা প্রদান

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইনীমুখ বাজার কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সদস্যকে বাজার কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
মাইনীমুখ বাজার কমিটির সভাপতি মোঃ কাসেমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুস এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজির আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজার কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাইনীমুখ বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন দাবি ও দিকনির্দেশনা তুলে ধরেন। নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেন বাজারের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট