প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার

আনোয়ারা(চট্টগ্রাম) চট্টগ্রাম
সিয়াম সাধনার পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ইফতার সামগ্রী উপহার দিলেন আনোয়ারা উপজেলার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান 'রহমান ফাউন্ডেশন' প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল উদ্যোগে ৬শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী শাহজাহান চেয়ারম্যান বাড়ীতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল বলেন ,রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এই ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন রহমান ফাউন্ডেশনের সহ- সভাপতি মোস্তফা রহমান চৌধুরী, শেখ আব্দুল্লাহ, ইসতিয়াক,জিহান,রিয়াদ,মিনহাজ ,সানি,ইমতিয়াজ,নিহান প্রমুখ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট