প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
পটিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পানিতে ডুবে আবদুর রহমান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়।
স্হানীয় সুত্রে জানা যায় ১৬ই ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪টায় প্রবাসী মামুন চৌধুরীর পুত্র আবদুর রহমান (৩)বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।এদিকে স্বজনরা তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজতে গিয়ে তার লাশ পাওয়া যায়।
দ্রুত তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানা বলেন,সে হাসপাতালে আনার আগেই মারা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট