প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
পটিয়ায় এনসিপিতে ১৫৫ রাজনৈতিক নেতাকর্মীর যোগদান।

ফারুকুর রহমান বিনজু :পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ জন নেতাকর্মী (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এক মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় এনসিপিতে যোগ দেন।
এ সভায় (এনসিপি)"র পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করার বিষয়ে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মো.জুবায়ের আলম মানিক।প্রধান বক্তা (এনসিপি) দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড, আরমান উদ্দিন আজাদ। সভা সঞ্চালনায় মিশকাতুল হোসেন পটিয়া উপজেলা। বিশেষ অতিথি দক্ষিণ জেলা যুগ্ম-সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল। এছাড়া জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী ও আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপর দিকে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কীর, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্মআহ্বায়ক জয়, মিজান আকাশসহ বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদানের মধ্যে রয়েছেন, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২৫ জন, গণঅধিকার পরিষদ আসিফ নেতৃত্বে ৪০ জন ও জাতীয় পার্টির মো. আফছার হোসেন নেতৃত্বে ৩০ জনসহ ১৫৫ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল থেকে আরও ২৫ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
যোগদানকারী নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নেওয়ায় পটিয়া সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হয়। নতুন ও অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে ইতোমধ্যে জনসমক্ষে তুলে ধরা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট