প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2026 ইং
"সারাদেশে লিগ্যাল এইডকে ছড়িয়ে দিতে হবে" চীফ লিগ্যাল এইড অফিসার সুব্রত দাশ

এম মনির চৌধুরী রানা
অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতকল্পে সারাদেশে লিগ্যাল এইডকে ছড়িয়ে দিতে হবে। সরকার দেশের সামগ্রীক বিচার প্রার্থী জনগের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ্যাল এইড এর সম্প্রসারণ করেছেন। কিন্তু দেশের বিচার প্রত্যাশীদের অনেকে এ তথ্য জানা নেই। আমরা যারা স্টেক হোল্ডার কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় নিয়োজিত আছি আমাদের সরকারি আইনি সেবা সারাদেশের বিচারপ্রত্যাশী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে সেবকের মত কাজ করতে হবে। ২৮ সেপ্টেম্বর, ২০২৬খ্রি, সোমবার বিকাল ০৩.০০ ঘটিকায় জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের স্মার্ট মেডিয়েশন রুমে আয়োজিত জেলা পর্যায়ের সরকারি বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠা শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সুব্রত দাশ। ব্লাস্ট সহকারী সমন্বয়কারী এড. আল হুরাই তাজ মিহির ও লিগ্যাল এইড এর পিএ মোহাম্মদ এরশাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রামের সাবেক সভাপতি ও ব্লাস্ট এর সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরী। কর্মশালায় সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দের মধ্যে জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা: মো: নুরুল হায়দার, ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিনিধি সুপ্তা, জেলা পুলিশ প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রবেশন অফিসার সমাজসেবা ডেপুটি জেল সুপার মনির প্রমূখ বক্তব্য রাখেন। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে বিবিএফ, ফুটন্ত কিশোর সংঘ, ইলমা, স্বপ্নীল ব্রাইট বাংলাদেশ ফোরাম প্রতিনিধি, ডিল্যাক ও ব্লাস্ট এর উপস্থিত প্যানেল আইনজীবীবৃন্দ বক্তব্য রাখেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট