প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের আলুটিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
অভিযান চলাকালে জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১ লাক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সোমাইয়া আক্তার জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট