প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে আনোয়ারার একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আহাদুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম রেফায়ী (র.) চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আল্লামা এ.এস.এম. ইউসুফ জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম আল মালেকী আল-কুতুবী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নুরুল কবির রানা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. তারেক মর্তুজা, সাদ্দাম হোসেন, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রতিনিধি মুহাম্মদ সেলিম, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ সেলিম এবং সাংবাদিক শেখ আবদুল্লাহ।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান ও প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মনির উদ্দিন খান।
অনুষ্ঠানে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট