প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
পটিয়া প্রেস ক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রাম পটিয়া উপজেলার পটিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল ও পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা গত রবিবার স্হানীয় কমিউনিটি সেন্টারে অনুস্টিত হয়।
পটিয়া প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উল্লাহর সঞ্চলনায় অনুস্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী।এতে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা।প্রধান অতিথি বক্তব্যতে বলেন, রমজান সংযম মাস,এই মাসে সকলকে সংযমের সাথে চলার আহবান জানান। র্আলোচনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য এটিএম তোহা, আবদুর রাজ্জাক,সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব,বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান,গোলাম কিবরিয়া বাবুল,পৌর জামায়াতে ইসলামীর আমির মো.সেলিম,ব্যাংকার আবুল হোসেন,শিবিরের ছাত্রনেতা আশরাফুল ইসলাম তাইফু।সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেনশফিউল আজম, রবিউল আলম ছোটন, সেলিম চৌধুরী,ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এস এম রহমান, কামরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিপলু,আবদুল্লাহ আল নোমান, এস এম জুয়েল,মো:মোদ্দাছির(বোয়ালখালী,মো:আয়াজ(কর্ণফুলি)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট