প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
সম্পাদক মাহতাবউদ্দিন চৌধুরীর মা শাহজাদী বেগমের ইন্তেকাল, দৈনিক চট্টগ্রাম পোস্ট পরিবারের শোক

দৈনিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মাহতাবউদ্দিন চৌধুরীর মা এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর মা শাহজাদী বেগম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর খুলশীতে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা মোবারকখিল বখতিয়ার উকিল বাড়ির সামনের স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা শাহজাদী বেগম আট ছেলে ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক চট্টগ্রাম পোস্ট পরিবার। শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট