প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2026 ইং
নীল জলরাশি আর পাহাড়ের মিতালি: ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে কাপ্তাই

কায়সার আহমদ চৌধুরী | চট্টগ্রাম
ঈদের ছুটি মানুষকে ব্যস্ত শহর থেকে দূরে টেনে নিয়ে যায়। কেউ হারিয়ে যায় সমুদ্রের তীরের মোহনায় আবার কেউ হারিয়ে যায় উঁচু নিচু পাহাড়ের ঢেউ মাখানো সবুজ প্রকৃতিতে। এরকম একটা জনপ্রিয় ভ্রমণ স্পট কাপ্তাই লেক।
যেখানে নীল জলরাশি কর্ণফুলি নদীর শান্ত স্রোত
এবং সবুজ পাহাড় একেকার হয়ে পর্যটকদের মুগ্ধ করে ফেলে।কাপ্তাই লেকের এই সৌন্দর্য উপভোগ করতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন ছুটে চলেছে পর্যটকদের ভীড়। যেন মনে হচ্ছে নেই তিল ধারণ করার ঠাঁই নাই।
বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা জানায় কাপ্তাই লেক যেন স্বর্গের মত। এক পাশে নীল জলরাশি অন্যপাশে পাহাড়। এ যেন একের ভিতর দুই। সাথে তো আছে স্রোতের নানা ছন্দ। একেবারে উপভোগ্য বিষয়। এই লেকের সৌন্দর্য মুগ্ধকর। ছোট বড় যে কাউকেই মুহুর্তেই মুগ্ধ করে ফেলেন।
একজন ঢাকাবাসী পর্যটক জানান , তিনি কাপ্তাই এসে বিমোহিত। বাংলাদেশের ট্যুরিজমের এক অনন্য সৌন্দর্য কাপ্তাই লেক।
অপরজন পর্যটক জানান , এই কাপ্তাই লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রায়ই ছুটে আসা হয়। দীর্ঘ কাজের চাপে এই সৌন্দর্য যেন মনের খোরাক।
এছাড়াও কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় ছোটদের নানা খেলা। বড়রা কেউ করছে কায়াকিং , কেউ পাহাড়ে ট্র্যাকিং , করছে আবার কেউ ক্যাম্পিং করছে। এতে পর্যটকরা পাচ্ছে ঈদের আনন্দ দ্বিগুণ করার সুযোগ।
তবে এ লেকের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনী ও কাপ্তাই থানা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। যেন পর্যটকরা র্নির্বিঘ্নে সৌন্দর্য উপভোগ করতে পারে।
কাপ্তাই লেক ও তার আশপাশের পাহাড় বন নদী ও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো এক সত্যি অপরূপ ঈদ অভিজ্ঞতা দেবে। আনন্দে ভরিয়ে দিচ্ছে আর মনে রাখার মত স্মৃতি দিচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট