প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
বোয়ালখালীতে ২ ভরি স্বর্ণসহ নগদ ২০ হাজার টাকা চুরি

এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে পূজা ও দাওয়াতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার সঞ্জিৎ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য অর্ণব দত্ত জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা মন্দিরে পূজা দিতে বাড়ি থেকে বের হন। পূজা শেষে দুপুর ২টার দিকে তাঁর মা ও স্ত্রী ঘরে তালা দিয়ে একটি দাওয়াতে যান।
বিকেল ৩টার দিকে তাঁরা বাড়িতে ফিরে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে আলমারি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর ধারণা, চোরেরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করেছে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট