নিউজ ডেস্ক (চট্টগ্রাম) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা টুটুল বলেন, হাটহাজারীর সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি বিকাশ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত ও নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান। একই সঙ্গে এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে একটি আধুনিক ও উন্নত হাটহাজারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতার সম্ভাব্য প্রার্থিতা হাটহাজারীর স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।