প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশুর বাড়ী থেকে গৃহবধূ জিন্নাত (২১) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীর এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পর মৃত্যু নিয়ে গৃহবধূর স্বজনরা শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ার ছেলে ওমর ফারুকের সাথে জিন্নাতের বিবাহ হয়। মেয়ের বাড়ী বাঁশখালী উপজেলার জলদি এলাকায়।তাদের ঘরে ৮মাস বয়সের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শশুর দেলোয়ার স্বামী ওমর ফরুকের সাথে পারিবারিক কলহ চলছিল বলে জানান জিন্নাতের স্বজনরা।
গৃহবধূ জিন্নাতের খালাতো ভাই আজাদ বলেন, আমার খালাতো বোনকে বিবাহ দেওয়ার সময় স্বর্ণ দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে। সেই স্বর্ণ গুলো ওরা নিয়ে ফেলে। এর পর থেকে আমার বোনের সাথে জগড়া লেগেছিল। আজকে সকাল ১২টার দিকে আমাদের ফোন দিয়ে বলে আমাদের বোন আত্মহত্যা করেছে। পরে এসে আমার বোনের আঘাতের চিহ্নও দেখি। আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী বলেন, আজ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট