প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৮)নামের এক গার্মেন্টসকর্মীর করুণ মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার(৩০শে অক্টোবর)দুপুর ১২টা,উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে।
স্হানীয় সপ্তম বড়ুয়া জানান,এলিন বড়ুয়া বাড়ির পাশে পল্লী বিদ্যুৎ লাইন চালু থাকা আবস্থায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেললে,তাকে দ্রুত পটিয়া উপজেলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিটন চৌধুরী মৃত ঘোষণা দেন।
সে আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে।পেশায় গার্মেন্টস কর্মী।তার অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়ে এলাকায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট