প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নারী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রুবি গেট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক নারী।
আহত ইয়াসমিন আরা ফটু কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম করোয়াঘোনার ফখরুল আনামের স্ত্রী।
আজ সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনেট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রিকশায় করে মা ও মেয়ে জিইসি মোড় থেকে রুবি গেট হয়ে ফরেস্ট গেটের দিকে যাচ্ছিলেন। রুবি গেট থেকে রিকশা কিছু দূর যেতেই বালুবাহী ট্রাকের ধাক্কায় ইয়াসমিন আরা ফটু নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে যান।
আহত নারীর স্বামী ফখরুল আনাম জানান, আমার স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার পা দুটি থেঁতলে গেছে। সম্ভবত পা দুটি কেটে ফেলতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, বায়েজিদ বোস্তামি থানাধীন রুবি গেট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট