প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় খালে ভেসে আসা মহিলার লাশটির পরিচয় পাওয়া যায়।তার নাম হাসিনা আক্তার (৩১),স্বামী-মো: হাসান(ওমান প্রবাসী)পিতা-মফিজুর রহমান। কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার রতনপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামে তার বাড়ি।তার ২ছেলে,চকরিয়া মাদ্রাসায় পড়েন।
উল্লেখ যে গত মঙ্গলবার ১৪ই এপ্রিল বিকাল ৫টায় উপজেলার জিরি ইউনিয়ন কৈয়গ্রাম এলাকায় শিকলবাহা খালে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখলে স্হানীয়রা থানায় খবর দেয়।পুলিশ ঘটনাস্হল থেকে লাল থ্রি পিস পড়া অবস্থায় মহিলা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের চাচাত ভাই রফিক বলেন, সে গত ৬ই এপ্রিল চট্টগ্রামে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হবার পর আর কোন খুঁজ পাওয়া যায় নি।পটিয়া থানা লাশ উদ্ধার খবর পেয়ে আমরা লাশ সনাক্ত করি।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,অজ্ঞাত মহিলা লাশের পরিচয় সনাক্ত করা হয়।ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শীগ্রই আমরা সুস্ট তদন্তের মাধ্যমে এই হত্যা রহস্য উদঘাটন করব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট