প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ০৫ বছরে (২০২৬–২০৩০) পর্যন্ত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন; একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া; এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান ভূঁঞা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্ট চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.); ট্রাস্টের সদস্য–সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার; ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম; ট্রাস্ট সদস্য ডা. অং চালু, জনাব মোহাম্মদ ইসলাম ও জনাব এম. আবদুর রহিম; ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো. খোরশেদ আলী; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলাম; এবং সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) জনাব টি.এ.এম ওমর ফারুকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারা আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট