প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জন: রুপম চৌধুরীর ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রুপম চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, রুপম চৌধুরী তার সম্পদ বিবরণীতে সঠিক তথ্য প্রদান না করে অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করেন। এ অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণা করা হয় ২০ এপ্রিল ২০২৬ তারিখে (বি.মা নং-১৬/২৪)। রায়ের পর আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (W/A) জারি করা হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন দুদকের পিপি মোকাররম হোসাইন।ল
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট