প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের দিকনির্দেশনায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, স্মার্ট, ক্লিন, গ্রিন ও হেলথি সিটি গঠন এবং নিরাপদ নগরী নির্মাণের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতরাতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খাঁন সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসানাতের সঞ্চালনায় সদস্য সচিবের বাসভবনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ওয়ার্ডের সমস্যা চিহ্নিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, সিরাজুল ইসলাম, শেখ মোহাম্মদ আব্বাস, আনিস উদ্দীন বাচ্চু, আবু তাহের, মোহাম্মদ আলীসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপি বদ্ধপরিকর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট