প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
মিরসরাইয়ে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ৪ হাজার ফুট পাইপ ও ৩টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট