প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি উপজেলার বড়দারোগারহাট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বারইয়ারহাটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
তরিকুর রহমান বাবু ও নাঈম সরকার বলেন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাই উপজেলা ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সজাগ রয়েছে। শান্ত মিরসরাইকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট