প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইলশা এলাকার বকশী হামিদের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত: মো. মিনার চৌধুরী প্রকাশ ইমন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইলশা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।',
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট