প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
পটিয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফারুকুর রহমান বিনজু,পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলার আসামি আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাবকে (৪৯)গ্রেপ্তার করেন পটিয়া থানার পুলিশ।
গত৫ ই নভেম্বর গোপন সুত্রে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ পৌরসভার ১নং ওর্য়াডের কাগজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জয়নাবকে গ্রেপ্তার করে।
পটিয়া থানা সুত্রে জানা যায়, গত বছর পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ভিডিও ফুটেজ দেখে, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন জয়নাব হামলায় সরাসরি জড়িত থাকার সম্পৃক্ত সনাক্ত করা হয়।গত বছর ২৭আগষ্ট হামলায় আহত ছাত্র এনামুর রশীদ বাদী হয়ে মামলা করেন। উক্ত মামলায় জয়নাব এজহার নামীয় আসামি। এ ছাড়া ২৯আগষ্ট পটিয়া থানায় দায়েরকৃত অপর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহার নামীয় আসামি বলে পুলিশ জানায়।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, জয়নাল আবেদীন জয়নাবের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উক্ত ওয়ার্ডের আল্লাই কাগজি পাড়া আনোয়ার মিয়ার ছেলে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট