প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
ইয়াবাসহ গ্রেফতার মিরসরাইয়ের সেই যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অনৈতিক ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছালাউদ্দিন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অনৈতিক বা অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।
জানা গেছে, শুক্রবার রাতে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিনকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট