প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
চট্টগ্রামের পটিয়ায় র্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার—আটক ৫।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পটিয়ার মুজাফরাবাদ কাদের ফিলিং স্টেশন এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র্যাব-৭ এর একটি বিশেষ টিম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে মাদক বহনকারী দুটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসছে এমন খবর পায় তারা। পরে চেকপোস্টে পৌঁছালে একটি মাইক্রোবাস পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে এবং সেখান থেকে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
তল্লাশির সময় গ্রেপ্তার আসামি আবদুল্লাহ আল মামুনের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ির ভেতর পলিথিনে মোড়ানো ২ লাখ ৪৩ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
তাদের তথ্য অনুযায়ী, কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লুকানো আরেকটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. আবদুল্লাহ আল মামুন (৪২), লক্ষীপুর
২. মো. মাঈন উদ্দীন (৪২), কুমিল্লা
৩. মো. রাশেদুল আলম (৩৭), পটিয়া
৪. মো. জসিম উদ্দিন (৪১), পটিয়া
৫. মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯), জামালপুর
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন—অভিযানে আটক পাঁচজনকে আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট