প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
লায়ন্স ক্লাব অব চিটাগাং’র উদ্যোগে মহিলা মাদ্রাসায় ডিপ ফ্রিজ প্রদান

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফকিরনীরহাট এলাকায় অবস্থিত হযরত ফাতেমা(রা:) মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একটি ডিপ ফ্রিজ প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং।
লায়ন মর্জিনা আক্তারের সৌজন্যে প্রদানকৃত এ ডিপ ফ্রিজ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং’র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব টেইল টুইস্টের লায়ন মানস বড়ুয়া এবং লিও ক্লাব অব চিটাগাং’র ভাইস প্রেসিডেন্ট লিও রাজেস লালা।
মাদ্রাসার পক্ষে ডিপ ফ্রিজ গ্রহণ করেন হযরত ফাতেমা মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা ফোরকান আহম্মদ ও মাওলানা সৈয়দ আলী সোহেল।
বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় মাদ্রাসার শিশু শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট